শুক্রবার ইউসিবির কার্ডে লেনদেন বন্ধ থাকবে ৪ ঘণ্টা

১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:১০  
শুক্রবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডেবিট ও ক্রেডিট কার্ডের সব ধরনের লেনদেন চার ঘণ্টা বন্ধ থাক‌বে। এ সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না। সিস্টেম উন্নয়নের জন্য ১৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিস্টেম উন্নয়নের কাজ করায় সাময়িক এই অসুবিধা হবে বলে জানিয়েছেন ইউসিবির কার্ড ডি‌ভিশনের প্রধান নেহাল এ হুদা। বিষয়টি সম্পর্কে এরই মধ্যে গ্রাহকদের এসএমএস দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনায় আগাম দুঃখ প্রকাশ করে দেয়া এএমএসে বলা হয়েছে, সিস্টেম উন্নয়নের জন্য ১৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ইউসিবি ডেবিট ও ক্রেডিট কার্ড সার্ভিস স্থগিত থাকবে।